এ সম্পর্কিত আরও খবর
ইরান সমঝোতা করতে মরিয়া, দাবি ট্রাম্পের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:১৭ এএম
-
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে ইরান। ট্রাম্প বলেন, ইরান ‘সমঝোতা করতে মরিয়া’ হয়ে আছে। কিন্তু তিনি মনে করেন না যে ‘তাদের যা করা দরকার তা করার জন্য তারা প্রস্তুত।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, তারা কোনো এক সময়ে সমঝোতায় আসবে। ইরানের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে আমরা খুব ভালো অবস্থানে আছি।’
ট্রাম্প আরও বলেন, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার ক্রমাগত হুমকির মুখে তিনি হরমুজ প্রণালি ‘পাহারা দেওয়ার’ বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে কথা বলছেন।
ইরান জোর দিয়ে বলছে যে হরমুজ প্রণালী অন্যান্য জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ।
ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের সেইসব জায়গায় ‘হামলা চালাচ্ছে’ যেখানে তারা ড্রোন তৈরি করছে। তিনি দাবি করেন, ইরানের খুব সামান্যই রণশক্তি অবশিষ্ট আছে। ‘আমরা তাদের উৎপাদন সক্ষমতা ধসিয়ে দিয়েছি।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ড্রোনের সংখ্যাও অনেক কমে গেছে। আগে যা ছিল তার মাত্র ২০ শতাংশ এখন অবশিষ্ট আছে। ‘গতকাল থেকে আমরা সেই সব স্থানে হামলা চালাচ্ছি যেখানে তারা এগুলো তৈরি করে।’
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পড়ল। ট্রাম্প গত কয়েকদিন ধরেই দাবি করে আসছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়।
ইরান পুরোপুরি হার মেনেছে এবং এখন চুক্তি করতে উন্মুখ তবে তিনি তার অপছন্দের কোনো শর্তে রাজি হবেন না। ইরান চুক্তি করতে চাইলেও শর্তগুলো এখনো মনের মতো না হওয়ায় তিনি তাতে সায় দিচ্ছেন না।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন