এ সম্পর্কিত আরও খবর
কফির কাপ হাতে নেতানিয়াহুর ভিডিও সন্দেহের বীজ সবার মনে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম
-
সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোথায়? আর কী ঘটেছে তার সঙ্গে? এমন প্রশ্নে যখন পুরো নেট দুনিয়া উত্তাল তখন নতুন একটি ভিডিও প্রকাশ করেছে নেতানিয়াহুর অফিস।
নতুন ভিডিও তার মৃত্যু কিংবা আহত হওয়ার খবর মিথ্যা প্রমাণ করার কথা ছিল, কিন্তু এটি জল্পনা আরও উসকে দিয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন এই ভিডিও নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা।
এই ভিডিও দেখে নেতানিয়াহু জীবিত আছেন কিনা, ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সেই প্রশ্নও তুলছেন। বিশেষ করে নতুন ভিডিওর বেশ কয়েকটি দিক উল্লেখ করে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো বলে মনে করছেন তারা।
ভিডিওতে দেখা যায়, কফির কাপ পুরো ভরা। কিন্তু কাপ হাতে নিয়ে নেতানিয়াহু নাড়ালে তা থেকে এক ফোঁটা কফিও পড়ছে না। আবার নেতানিয়াহু যখন কফির কাপে চুমুক দিচ্ছেন, তখন আগের মতোই কাপ ভরা রয়েছে। আর এতেই সন্দেহ দানা বাঁধছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন