এ সম্পর্কিত আরও খবর
ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ: ইরানের পার্লামেন্ট স্পিকার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম
-
ছবি: সংগৃহীত
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অত্যন্ত সুরক্ষিত দিমোনা এলাকায় যদি ইসরাইল ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, তবে তা যুদ্ধের নতুন এক পর্যায়ে প্রবেশের ইঙ্গিত দেয়।’
তিনি আরও দাবি করেন, ‘ইসরাইলের আকাশ এখন প্রতিরক্ষাহীন।’
দিমোনা শহরটি নেগেভ মরুভূমি অঞ্চলে অবস্থিত এবং এটি ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। ধারণা করা হয়, দেশটির অঘোষিত পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু এখানেই।
তবে এই সংবেদনশীল শহরটিতে ২৪ ঘণ্টার মধ্যে পাঁচবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছেন গালিবাফ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন