এ সম্পর্কিত আরও খবর
আরিয়ানকে ছাড়াতে শাহরুখের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার অফিসারের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলা থেকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।
সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাইকোর্টে এই মামলার শুনানিতে তিনি দাবি করেন, শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি।
২০২১ সালে মুম্বাইয়ের একটি প্রমোদতরি (ক্রুজ শিপ) থেকে মাদকসহ আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে সিবিআই অভিযোগ করে, আরিয়ানকে মামলা থেকে বাঁচাতে তিনি শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন, যা পরে ১৮ কোটিতে রফা হয়েছিল। এই আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে সমীরের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।
আদালতে শুনানিতে সমীর ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দেন, এনসিবির কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে অভিযান চালানো হয়েছিল এবং আইন মেনেই আরিয়ানসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের কাছে ঘুষ নেওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই দাবি করে মামলাটি খারিজের আবেদনও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন