এ সম্পর্কিত আরও খবর
জনবল সংকটে ভেঙে পড়তে পারে ইসরাইলি সেনাবাহিনী: সেনাপ্রধান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম
-
ছবি: সংগৃহিত
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধ করছে ইসরাইল, এর পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর সাথেও যুদ্ধে রয়েছে ইসরাইল। এভাবে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে জনবলের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে ইসরাইলের সেনাবাহিনীতে, এ কারণে সেনাবাহিনী নিজেই ভেঙে পড়তে পারে বলে এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান। খবর আলজাজিরার।
ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে চিফ অব স্টাফ এয়াল জামির বলেন, ‘আমি আপনাদের সামনে ১০টি সতর্ক সংকেত তুলে ধরছি।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন, খুব শিগগিরই সেনাবাহিনী নিয়মিত দায়িত্ব পালনে সক্ষম নাও থাকতে পারে।
জামির আরো বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় নতুন করে বাধ্যতামূলক নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর আইন প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন