এ সম্পর্কিত আরও খবর
গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিলো অস্ট্রেলিয়ার দুই রাজ্য
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
তীব্র জ্বালানি সংকটের কারণে গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়।
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্য গণপরিবহনের জন্য ভাড়া ফ্রি করে দিয়েছে। ভিক্টোরিয়া রাজ্য সরকার জানিয়েছে, এক মাস গণপরিবহনে ভাড়া দিতে হবে না। আর তাসমানিয়ায় জুলাই পর্যন্ত গণপরিবহনে ভাড়া মওকুফ করা হয়েছে।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, জ্বালানি চাহিদা কমাতেই এমন পদক্ষেপ নিয়েছে রাজ্য দুটির সরকার। তবে নিউ সাউথ ওয়েলস ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর সরকার এখনই এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের পরিবহনমন্ত্রী।
ভিক্টোরিয়া সরকারের ঘোষণা অনুযায়ী, মেট্রো ও আঞ্চলিক ভি/লাইন ট্রাম, ট্রেন ও বাসের যাত্রীদের ৩১ মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত কোনো ভাড়া দিতে হবে না। ভাড়া মওকুফের এই সিদ্ধান্ত সাময়িক বলেও জানিয়েছে ভিক্টোরিয়া সরকার।
আর তাসমানিয়া সরকারের প্রধান জেরেমি রকলিফ জানিয়েছে, রাজ্যটিতে বাস এবং ডেরওয়েন্ট নদীতে চলাচলকারী ফেরিতে চড়তে কোনো ভাড়া দিতে হবে না। এই আদেশ ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন