এ সম্পর্কিত আরও খবর
পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের পার্লামেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা জরুরি ভিত্তিতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তি তেহরানরকে বের করে আনার বিষয়টি পর্যালোচনা করছে। জানা যাচ্ছে, ইরানের মধ্যে ধীরে ধীরে এই ধারণা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যে এনপিটিতে থাকার আর কোনো যৌক্তিকতা নেই। খবর তাসনিম নিউজের।
এনপিটির শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) দায়িত্ব হলো শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট সরঞ্জামে ইরানের প্রবেশাধিকার রক্ষা ও সহায়তা করা। কিন্তু যখন আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি পরোক্ষভাবে শত্রুপক্ষকে ইরানের স্থাপনাগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উৎসাহিত করেন, এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের স্থাপনায় হামলা চালালেও আইএইএ কোনো বাধা বা নিন্দা জানায় না, তখন এনপিটিতে থাকার আর কোনো যুক্তি অবশিষ্ট থাকে না।
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া মানেই পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হওয়া নয়; বরং এটি হলো আইএইএ পরিদর্শকদের আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের ‘কথিত গুপ্তচরবৃত্তি’ প্রতিরোধের একটি পদক্ষেপ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন