এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধবিরতি: আলোচনার আগেই কঠোর বার্তা তেহরানের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘ ৪০ দিন ভয়াবহ সংঘাতের পর যুক্তরাষ্ট্র-ইরানের দেওয়া যুদ্ধবিরতির আলোচনার আগেই কঠোর বার্তা দিয়েছে তেহরান। আলজাজিরার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে নিজেদের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিয়েছে দেশটি।
ইরানের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতিরই প্রমাণ।
তিনি সতর্ক করে বলেছেন, ‘ট্রিগারে তাদের আঙুল থাকবে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতে মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘আমরা আমাদের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপস করব না, কিংবা পিছু হটব না।’
ইরানি প্রতিনিধিদল অত্যন্ত সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা যুক্তিসংগত সংলাপে বিশ্বাসী, তবে যুক্তরাষ্ট্রকে আমরা বিশ্বাস করি না।’
এদিকে দীর্ঘ পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক এই আলোচনাকে ঘিরে পুরো ইসলামাবাদ শহরজুড়ে এক অভূতপূর্ব নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে শহরটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এ ছাড়া মোতায়েন করা হয়েছে হাজার হাজার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন