এ সম্পর্কিত আরও খবর
চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সপ্তাহান্তের আলোচনায় তেহরান একটি চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিবিড় আলোচনায় যুদ্ধ শেষ করতে ইরান আন্তরিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল।
কিন্তু ইসলামাবাদে ‘চুক্তির একেবারে কাছাকাছি’ পৌঁছানোর সময় আমরা চরম অবস্থান, বারবার শর্ত পরিবর্তন এবং অবরোধের মুখোমুখি হয়েছি, বলে জানান তিনি। আরাগচির ভাষায়, কোনো শিক্ষাই গ্রহণ করা হয়নি।
ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটাতে সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল। কিন্তু ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় উভয়পক্ষ। ফলে দুই সপ্তাহের ‘নাজুক’ যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়েছে।
শনিবার থেকে শুরু হয়ে রোববার ভোর পর্যন্ত চলা ইসলামাবাদের এই আলোচনা ছিল এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম সরাসরি বৈঠক। আর এটি ছিল ইরানের বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন