এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধবিরতি বাড়ালেও ইরানের ওপর নৌ অবরোধ তুলে নিচ্ছে না যুক্তরাষ্ট্র
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও অব্যাহত থাকবে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছে জাতিসংঘ-ও। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
চলতি সপ্তাহেই বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখনো অস্পষ্ট রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসলামাবাদ সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ওয়াশিংটন ত্যাগ করেননি। হোয়াইট হাউজ জানিয়েছে, তার পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান।
গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। সেই সময়সীমা বুধবার শেষ হওয়ার কথা। তবে এর মধ্যেই কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন