এ সম্পর্কিত আরও খবর
ইরান সমঝোতার প্রস্তাব দিচ্ছে আমরা ভেবে দেখছি: ট্রাম্প
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে নতুন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইরান বর্তমানে একটি প্রস্তাব পেশ করছে এবং যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবটি পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।
তবে ইরান কী ধরনের প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের কোন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য দেননি ট্রাম্প। তবে তিনি নিশ্চিত করেছেন, তার প্রতিনিধিদল ইরানের নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ট্রাম্পের মতে, ইরান আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে এবং সম্ভাব্য একটি চুক্তির পথ খুঁজতে আগ্রহী।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র পূর্বে যেসব দাবি উত্থাপন করেছিল, সেগুলোর সমাধান ঘিরেই ইরান এই প্রস্তাবটি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এ বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ইরানের নতুন এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে।
সূত্র: বিবিসি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন