এ সম্পর্কিত আরও খবর
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের ‘রহস্যজনক’ মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
সন্দেহজনক খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন ৪০ বছর বয়সী স্বামী, ৩৫ বছর বয়সী স্ত্রী এবং তাদের দুই কিশোরী কন্যা। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই শহরে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফাইদোনিয়া এলাকায় পরিবারের মোট ৯ জন সদস্য একসঙ্গে রাতের খাবার খান। পরে আত্মীয়রা নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে গভীর রাতে, আনুমানিক রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ওই চারজন সদস্য তরমুজ খান।
পরদিন ভোরে, আনুমানিক ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে তারা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনবরত বমি, ডায়রিয়া ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের জেজে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ছোট মেয়েটি সকাল ১০টা ১৫ মিনিটে মারা যায়। এরপর রাত ১০টা ৩০ মিনিটে পরিবারের কর্তা মারা যান। পরে স্ত্রী ও বড় মেয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃতরা হলেন আবদুল্লাহ দোখাদিয়া (৪০), নাসরিন দোখাদিয়া (৩৫), আয়েশা (১৬) ও জয়নাব (১৩)। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে। ঘটনায় অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে এবং তদন্ত চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরিয়ানি খাওয়ার পর তরমুজ খাওয়ার সঙ্গে খাদ্যে বিষক্রিয়ার সম্পর্ক থাকতে পারে, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এদিকে, ভারতের ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় দূষিত ফুচকা ও চাট খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ১৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি নিয়েও তদন্ত চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, দূষিত খাবার বা পানীয় গ্রহণে খাদ্যে বিষক্রিয়া হতে পারে, যার লক্ষণ হিসেবে বমি, ডায়রিয়া, বমিভাব ও পেটব্যথা দেখা দেয়। তাই খাবারের ক্ষেত্রে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন