এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালিকে ট্রাম্প প্রণালি আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম
-
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন, যেখানে গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে “ট্রাম্প প্রণালি” লেখা দেখা যায়।
তবে পোস্টটিতে কোনো ক্যাপশন দেননি ট্রাম্প। জানা গেছে, ছবিটি প্রথমে “আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭” নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়, যেখানে হরমুজ প্রণালির পরিবর্তে নতুন নাম ব্যবহার করা হয়।
এর আগেও এই জলপথ নিয়ে এমন শব্দ ব্যবহার করেছিলেন ট্রাম্প। গত ২৭ মার্চ এক বক্তব্যে তিনি ইরানকে উদ্দেশ করে বলেন, তাদের ট্রাম্প প্রণালি খুলতে হবে, মানে হরমুজ দুঃখিত, এটা একটা ভুল।
তবে এবার তিনি ইচ্ছাকৃতভাবেই সেই শব্দ ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের নৌ-অবরোধ পরিস্থিতি ও বৈশ্বিক তেলের বাজারে প্রভাবের মধ্যেই এই পোস্ট সামনে আসে, যার ফলে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এদিকে যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসন রাজনৈতিক চাপের মুখে রয়েছে। বিশেষ করে যুদ্ধবিরোধী মনোভাব তার সমর্থকদের মধ্যেও বিভাজন তৈরি করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন