এ সম্পর্কিত আরও খবর
আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সংঘাত ইতোমধ্যেই ‘শেষ’-এমন দাবি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে আড়ালে যুক্তরাষ্ট্র এখনো সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা ধরে রেখেছে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লুমেন্থাল বলেন, বিভিন্ন ব্রিফিং ও অন্যান্য সূত্র থেকে তার ধারণা—একটি সামরিক অভিযানের পরিকল্পনা এখনও বিবেচনায় রয়েছে। তার ভাষায়, বিষয়টি ‘গভীরভাবে উদ্বেগজনক’, কারণ এতে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
তিনি জানান, কিছু তথ্য গোপনীয় বৈঠক থেকে পাওয়া হওয়ায় বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তবে তিনি নিশ্চিত করে সময় বলতে না পারলেও এটিকে সম্ভাব্য পরিকল্পনা হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট সামরিক মহলেও এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরানসংক্রান্ত নতুন সামরিক কৌশল নিয়ে ব্রিফিং নেওয়ার কথা রয়েছে। ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে যুক্তরাষ্ট্র চাপ বাড়িয়ে যাচ্ছে।
অন্যদিকে, ইরান এখনো কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি। ফলে পরিস্থিতি অনিশ্চিতই রয়ে গেছে, আর নতুন করে হামলার আশঙ্কাও বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন