এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৩:০২ পিএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার ‘প্রবল আশঙ্কা’ রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
তাদের দাবি, ওয়াশিংটন আন্তর্জাতিক কোনো চুক্তি বা সমঝোতা পুরোপুরি মানার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয়—এমন বাস্তবতা থেকেই এই উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেন, মার্কিন নীতি ও বক্তব্য অনেকটাই প্রচারণানির্ভর। তাদের প্রধান লক্ষ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং নিজেদের তৈরি করা সংকট থেকে কৌশলে বের হয়ে আসা।
তিনি আরও সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।”
বর্তমান যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যেই এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন