এ সম্পর্কিত আরও খবর
আসামে বড় জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন জোট
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:৩৬ পিএম
-
ছবি: সংগৃহীত
আসামের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় জয়ের পথে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১২৬টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এই জোটটি ৯৭টি আসনে এগিয়ে আছে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে।
বিপরীতে, প্রধান বিরোধী দল কংগ্রেস মাত্র ২৬টি আসনে এগিয়ে। বেলা ১১টা ২০ মিনিটের তথ্য অনুযায়ী, হিমন্ত শর্মা টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসার রেকর্ড গড়তে যাচ্ছেন। অন্য দলগুলোর মধ্যে বিপিএফ এবং এজিপি উভয় দল ১০টি করে আসনে এগিয়ে। এআইইউডিএফ ২টি এবং ইউপিপিএল ও রাইজর দল এগিয়ে আছে ১টি করে আসনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রায় দুই দশক ধরে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা থাকার পর ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন হেমন্ত। দল পরিবর্তনের পর ২০১৬ সালে তিনি আসামে প্রথমবারের মতো বিজেপিকে ক্ষমতায় আনেন। ২০২১ সালের নির্বাচনেও তিনি মুখ্যমন্ত্রী হন। রাজ্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন