এ সম্পর্কিত আরও খবর
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে একাধিক বাণিজ্যিক জাহাজে আগুন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:১৫ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলের দায়ের বন্দরে একটি ডকে নোঙর করা একাধিক বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
দায়ের বন্দর ফায়ার ডিপার্টমেন্টের প্রধান মাজিদ ওমরানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-ঘনিষ্ঠ মেহর নিউজ এজেন্সিকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন