এ সম্পর্কিত আরও খবর
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:৪৩ এএম
-
ছবি: সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ধারণা করা হচ্ছে, চলমান বাণিজ্য সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনাও এবারের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে।
স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।
বৃহস্পতিবার বৈঠকের জন্য বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ট্রাম্প। ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে নির্মিত এই ঐতিহাসিক ভবনটি তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত। বিদেশি রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনের জন্য ভবনটি ব্যবহার করে চীন সরকার।
গ্রেট হলে পৌঁছানোর পর ট্রাম্পকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ট্রাম্প স্যালুট জানান এবং তার পাশে লাল ও সোনালি রঙের মঞ্চে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং।
পরবর্তীতে চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রঙিন পোশাকে সজ্জিত চীনা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা দুই দেশের পতাকা ও ফুল নেড়ে অতিথিদের শুভেচ্ছা জানায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন