এ সম্পর্কিত আরও খবর
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মে ২০২৬, ১০:৫৫ এএম
-
ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থানে চলন্ত রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার ভোর পৌনে ৬টার দিকে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে দিল্লিগামী ট্রেনটির বি-১ কোচে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। পরিস্থিতি বুঝে দ্রুত যাত্রীদের নিরাপদে অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়। পরে আগুনে আক্রান্ত কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপ ও স্ফুলিঙ্গে পাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের অন্য বগিতে করে কোটা পর্যন্ত নেওয়া হবে। সেখানে নতুন একটি কোচ যুক্ত করে ট্রেনটির যাত্রা আবার শুরু করা হবে।
১২৪৩১ নম্বরের রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির নিজামুদ্দিন স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটির দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখনও গন্তব্য থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন