এ সম্পর্কিত আরও খবর
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ায় সুনামি সতর্কতা জারি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:০৭ এএম
-
ছবি: সংগৃহীত
ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সরকার সুনামি সতর্কতা জারি করে। দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় জনগণকে কোনো ধরনের বিলম্ব না করে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভূমিকম্পের প্রভাব দেখা দিতে শুরু করেছে।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও জনগণকে সুনামি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিলে তা দ্রুত অনুসরণ করা উচিত।
সূত্র: বিবিসি, আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন