এ সম্পর্কিত আরও খবর
ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানির আশঙ্কা ১ লাখ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:০১ এএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি হতে পারে। ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে ৪৪ শতাংশ, আর এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে ৩০ শতাংশ।
ভূমিকম্পের শক্তিশালী কম্পন রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহেও বিঘ্ন ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেকে উদ্ধারের জন্য সহায়তা চেয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন