এ সম্পর্কিত আরও খবর
ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে আন্দোলন; মোদির বিশেষ বার্তা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
-
ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি সরকারকে বেগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার 'ফাস্ট ট্র্যাক' বা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এক্সে দেওয়া পোস্টে মোদী লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এটি আমাদের ধারাবাহিক উদ্যোগের অংশ। যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তবে সরকারের এ ঘোষণার পরও আন্দোলন থামেনি। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন এবং আন্দোলন আরও জোরদার করছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন