এ সম্পর্কিত আরও খবর
কবিতা অগ্নিবীর
- মহিচন্দ্র
- প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম
-
শরীফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত
অগ্নিবীর
আমি সেই কবি-
যার কণ্ঠে আজও জ্বলে দামামা।
আমি লিখি রক্তে,
আমি লিখি বিদ্রোহে,
আমি লিখি মানুষের মুক্তির ফতোয়া।
শোনো ইতিহাস...
অগ্রহায়ণের নিশিতে গতকাল,
ধূলিমাখা আকাশে নীরবে নামল তারার জানাজা।
এক বীর শান্ত পায়ে পাড়ি দিল
অনন্তের দরবারে শরীফ ওসমান হাদী।
হাদী—
তুমি ছিলে না সিংহাসনের সন্তান।
মাটির রক্তে গড়া এক দরবেশ বিদ্রোহী,
চোখে হকের আলো,
কণ্ঠে লা-ইলাহা ইল্লাল্লাহর আগুন।
যখন শাসনের তলোয়ার গলায় চেপে বসে,
তুমি হয়ে উঠলে ইয়াজিদের বুকে বজ্রনিনাদ।
রক্ত দিয়েছ,
কিন্তু বিক্রি করোনি আত্মা।
নীরব যন্ত্রণা বয়ে নিয়ে হেসেছ,
শহীদের হাসিই জালিমের অভিশাপ।
মানুষের চেয়ে বড় কিছু নেই,
ক্ষমতার চেয়ে পবিত্র একফোঁটা অশ্রু।
শহীরা মরে না, রক্ত ছেড়ে যায়,
কিন্তু রেখে যায় অমর প্রশ্নবাণ।
আমি বলি,
তোমার নাম আজ বারুদের মতো ফাটে মানুষের বুকে।
শরীফ ওসমান হাদী—
তুমি মরেও হয়েছো অমর মানুষের কাছে মরোনি।
আরও পড়ুন
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন