এ সম্পর্কিত আরও খবর
কাকের জনসভা
- ম ম মোস্তাকিম বিল্লাহ
- প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
মঞ্চয়াতি হলো বিশাল মাঠ
ভাড়া করা লোকে জনসমুদ্র
শিকলে বাঁধা রাষ্ট্রের সংবিধান
রক্ত লাল দুটি চোখ; জনতা!
অজস্র নোংরা নরমানব
আর চৌদ্দ বছরের সাজা
বত্রিশটি হয়েনার দাঁত-খুবলে খায় মা,মেয়ে,নারী
অপরাহ্নে দলবেঁধে - কাকের জনসভায় ।
মৃত্যু নামক নোংরা বস্তুব সাথে
যুদ্ধ করেছে শিশু থেকে বৃদ্ধ
প্যারাসিটামল বা একটু বিষ দরকার বিজয়ের।
আরও পড়ুন
অন্ধকার কঙ্কাল রাতে ছিনিয়ে জনতার অধিকার
বাদুর চিন্তারা ডানা ঝাপটায়- অস্ত্র তাক করে
গৃহশ্রমে মজুরী হয়না বলে-মসনদে খেকশিয়াল
জননেতারা বেগম পাড়ায় - জনতা
ঘরে বসে বিপ্লবীর ভাত রাঁধে।
আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে
মগজ আর তাজা রক্ত খেয়ে
ওরা সামিল ‘কাকের জনসভায়’।
সন্ত্রাসের হেডলাইটের ঝলসানো আলোয়
এখনই কবিতা ছুঁড়েছি, বুলেটহীন?
শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে
কর্তৃপক্ষের বুকে কবিতার বারুদ উড়িয়ে দিলাম।
১৭ পৌষ ১৪৩২
প্রতাপনগর,সাতক্ষীরা
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন