এ সম্পর্কিত আরও খবর
বাবারা কখনও বড় কোনো শিরোনামে আসেন না লুকিয়ে থাকে সফলতার আড়ালে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
-
ছবি: সংগৃহীত
ভোরের আলো ফোটার আগেই শুরু হয় এক নিঃশব্দ যাত্রা। শহরের ব্যস্ত সড়ক, গ্রামের কাঁচা পথ, বাজারের ভিড়—সবখানেই দেখা যায় নানা পেশার বাবাদের ক্লান্ত অথচ দৃঢ় মুখ।
কারও কাঁধে রিকশার ভার, কারও হাতে নির্মাণ শ্রমের হাতুড়ি, কেউ দোকানের ছোট কাউন্টারে দাঁড়িয়ে দিনের হিসাব মেলান। কেউ আবার অফিসের ডেস্কে নীরবে দায়িত্ব পালন করেন। পেশা ভিন্ন হলেও গল্প একটাই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলা।
নিজের স্বপ্নকে অনেক আগেই তারা পিছনে রেখে দিয়েছেন। এখন তাদের স্বপ্ন শুধু একটাই—সন্তানের মুখে হাসি, নিরাপদ একটি জীবন।
রোদ, বৃষ্টি, ঝড়, ক্লান্তি কিছুই তাদের থামাতে পারে না। শরীর ভেঙে গেলেও দায়িত্বের জায়গায় তারা অটল। দিনের শেষে যখন ঘরে ফেরেন, তখন হয়তো হাতে থাকে ক্লান্তি, কিন্তু চোখে থাকে এক অদৃশ্য স্বস্তি পরিবার ঠিক আছে।
এই বাবারা কখনও বড় কোনো শিরোনামে আসেন না। তারা আলোচনার কেন্দ্রবিন্দু নন, কিন্তু প্রতিটি সফলতার আড়ালে তাদের নীরব অবদান লুকিয়ে থাকে।
আজ বাবা দিবস।
ক্যালেন্ডারের পাতায় একটি দিন, কিন্তু বাস্তব জীবনে বাবার ভালোবাসা ছড়িয়ে থাকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন