এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু করার লক্ষ্যে সহিংসতারোধে লক্ষ্মীপুরের চারটি আসনের ৪৯৬ টি কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ৪ টি আসনের স্ব স্ব সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়।
এর আগে সকালে নিরাপত্তা কার্যক্রম নিয়ে পুলিশ লাইন্সে ব্রিফ্রিং প্যারেড করেছে জেলা পুলিশ। এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ বিভাগ থেকে জানানো হয়, লক্ষ্মীপুরের ৪৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২১৫টি অধিক গুরুত্বপূর্ণ, ১৯৮টি গুরুত্বপূর্ণ এবং ৮৩টি সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এরমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের ৩৭টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এছাড়াও নির্বাচনী এলাকায় ৭৩২জন সেনাবাহিনী, ৪০ জন বিমান বাহিনী, ২০০ বিজিবি, চর এলাকায় ৩২ জন কোস্টগার্ড, র্যাব এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন।
জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়, লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্নদলের ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জনপদে মোট ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ভোটার রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নির্বাচনে লক্ষ্মীপুরে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অতিগুরুত্বপুর্ণ কেন্দ্রে পুলিশের ৩ সদস্যসহ প্রশাসনের অন্য বাহিনীর সদস্যরা কাজ করবেন। পুলিশের ৩৭টি মোবাইল টিম, সাড়ে ৬ হাজার আনসার, ৮৮ জনের স্পেশাল ফোর্স, ১০ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র্যাব ও ৭৩২ জন সেনাবাহিনীর সদস্য কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন