এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব মা দিবস
মা আর আমি
- মনিরুল ইসলাম মুকুল
- প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:১৪ এএম
-
মনিরুল ইসলাম মুকুল ও তার মা। ছবি: সংগৃহীত
মা আর আমি
এই শহরে সময় করে মাকে একদিন নিয়ে আসবো,
অনেকদিন যাবৎ দেখা হয় না মা'র সাথে!
দুরের রাস্তায় মা এখন বাসে ভ্রমণ করতে পারেন না,
বাস ভ্রমণে বেশ কষ্ট আমার মায়ের!
বন্ধু রনিকে বলবো বিমানের দুটো টিকেট কেটে রাখতে,
সৈয়দপুর থেকে সরাসরি ঢাকায় নামবো মা আর আমি,
মাকে ঢাকা শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কয়েকদিন,
মা হয়তো অনেক খুশি হবেন!
তারপর একদিন মা আর আমি বেরিয়ে পড়বো কক্সবাজারের দিকে,
বিমানেই যাবো,
সমুদ্রের স্রোত দেখে মা হয়তো আমাকে বলবেন-
দুনিয়াটা অনেক সুন্দর তাই না বাবা?
আবহাওয়া অনুকূলে থাকলে সেন্ট মার্টিন দ্বীপটাও মাকে দেখিয়ে আনবো,
টোকিও শহরটা মাকে কিনে দেবার মতো সাধ্য এখন আমার নেই,
কিংবা সেন্ট মার্টিন দ্বীপের অংশবিশেষও,
তারপরও আমার মা খুশি হয়ে আমাকে বলবেন-
আমার বাবা অনেক বড়ো হয়া গ্যাছে!
আমি হয়তোবা নিজেকে কিছুটা লুকাবো,
কিংবা সেদিন ছলছল চোখে বলবো-
হ মা! বড়ো হয়া গ্যাছি! একসময় ভূতে ভয় পাওয়া তোমার ছেলেটা এখন অনেক বড়ো হয়া গ্যাছে!
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন