এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব মা দিবস
মায়ের কাছে ফেরার আগে
- আল আমিন ইসলাম
- প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৪২ এএম
-
ছবি: সংগৃহীত
মায়ের কাছে ফেরার আগে
তোমার শাড়ির আঁচলে লেগে আছে কাঁচা ধানের মিঠে গন্ধ,
ভোরের ভিতর নুয়ে থাকা নিঃশব্দ নক্ষত্রের ক্ষুধা।
আমি দূরের শহরে কুয়াশা খাই,
কংক্রিটের ক্লান্তি কাঁধে তুলি।
তুমি উঠোনে জল ঢালো,
সন্ধ্যা তখন শালিকের চোখে নরম হয়ে আসে।
তোমার কণ্ঠ ছিল শীতের নদী,
ধীরে ধীরে ডেকে নিত ঘরে;
পৃথিবী এক পোড়া পাতার মতো উড়ে যেত অন্ধকারে।
কতবার মৃত্যুর মতো একা হয়ে গেছি রাত্রির ভিতর,
তোমার নাম মনে হতেই
জোনাকিরা জেগেছে বাঁশবনের ঘাসে।
মা, তুমি কোনো মানুষ নও শুধু,
তুমি সেই মাটি,
যেখানে ক্লান্ত চাঁদ তার রূপালি রক্ত রেখে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন