এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে আগামীকাল টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ ও বিদ্যুৎ লাইন স্থানান্তরের লক্ষ্যে আগামীকাল শনিবার ৩১ জানুয়ারি নরসিংদীর বড় একটি অংশে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগের এজিএম (ইএন্ডসি) স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিডারে শাটডাউন কার্যকর থাকবে। সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন ঠিকাদার কর্তৃক লাইন স্থানান্তরের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশনের আওতাধীন শিবপুর, বাগহাটা ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশনের আওতাধীন মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া শিলমান্দী উপকেন্দ্রের অধীনে শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ পাওয়া যাবে না।
কর্তৃপক্ষ বলছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে নেওয়া এই সাময়িক শাটডাউনের ফলে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। কাজ শেষ হওয়া মাত্রই এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন