এ সম্পর্কিত আরও খবর
দুধের শিশুকে নিয়ে দুইদিন কারাগারে মা, আজ জামিন শুনানি
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৩০ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে একটি মারধরের মামলায় দুধের শিশুকে নিয়ে ফারহানা আক্তার শিল্পি নামে এক নারী দুইদিন ধরে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বুধবার (১৩ মে) আদালতের জামিন শুনানি রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় আসামির আইনজীবী মহসিন কবির স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত সদরের পেশকার দেলোয়ার হেসেন বলেন, সিআর ৫৬৫ মামলায় সোমবার (১১ মে) আসামি শিল্পি ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এইদিন দুপুরে আদালতের বিচারক শাহ জামাল এ নির্দেশ দেন। পরে আসামিদের আদালতের পুলিশ হাজতে পাঠানো হয়। আসামির সঙ্গে দুধের শিশু কারাগারে নেওয়ার বিষয়টি জানা ছিল না। পরে শুনেছি।
আসামিপক্ষের আইনজীবী হাসিবুর রহমান বলেন, আগামিকাল (১৩ মে) বুধবার শুনানি রয়েছে। জামিন হবে বলে আশা করছি।
আসমি ফারহানার আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায় শিল্পিকে মারধর করা হয়। কিন্তু শিল্পির হাতে কোন রড ছিল না। সে কাউকে আঘাতও করেনি। এরপরও বাদী মাহাতাবকে মাথায় গুরুত্বর আঘাতের অভিযোগে শিল্পিকে বিচারক কারগারে পাঠিয়েছে। তার সঙ্গে এখন দুধের শিশু সিয়ামও কারাগারে। অথচ মেডিকেল সার্টিফিকেটে আঘাতটিকে সাধারণ ছিল বলে উল্লেখ করে চিকিৎসক। এতে ঘটনাটি জামিনযোগ্য হলেও শিল্পিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার জামিন শুনানি রয়েছে।
বাদীর আইনজীবী জসিম উদ্দিন সুমন বলেন, মামলায় দুই আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছে। তারা জামিন চাইলে আদালতের বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন। নিয়ম রয়েছে ৭ দিন পর তারা ফের জামিন আবেদন করতে পারবেন। বুধবার জামিন শুনানি আছে কি না জানা নেই।
লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে একটি মামলায় তার মা শিল্পি একারাগারে আছেন। সোমবার বিকেলে তাদেরকে কারাগারে আনা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন