এ সম্পর্কিত আরও খবর
বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী শান্তি ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত ‘শান্তি পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেন।
তবে এই উদ্যোগকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে দাবি করেছে, শান্তি পরিষদের আড়ালে গাজায় ৩৫০ একর জায়গাজুড়ে একটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত ঘাঁটিটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ বা আইএসএফের সামরিক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে।
গণমাধ্যমটির হাতে আসা নথি অনুযায়ী, প্রায় পাঁচ হাজার সেনাসদস্যের জন্য এই ঘাঁটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি ভবিষ্যৎ আইএসএফের একটি অপারেশনাল বেস হিসেবে কাজ করবে এবং শান্তি পরিষদের অধীনে ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন