এ সম্পর্কিত আরও খবর
ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম
-
ছবি: সংগৃহীত
‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে সম্পৃক্ত থাকার অভিযোগে ইরানের ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় অচলাবস্থার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ অর্থ স্থানান্তর করা হয়েছে। তার দাবি, এই অর্থ ইরান সরকারের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, এসব লেনদেন যুক্তরাষ্ট্রের নাগরিক, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি তৈরি করছে।
একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বেসেন্ট বলেন, কেউ যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা তাদের সঙ্গে লেনদেনে জড়ায়, তাহলে তাদেরও কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
সূত্র: আলজাজিরা
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন